আশুগঞ্জে শতাধীক পল্লী চিকিৎসকের কর্মশালা অনুিষ্ঠত
নিজস্ব প্রতিনিধি : রেনেটা লিমিডেট এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় পল্লী চিকিৎসকদের এন্টিবায়েটিক ঔষুধ ব্যবহারের উপর সচেতনা মূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাইজুর রহমান ফয়েজ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেনেটা লিমিডেট এর প্রশিক্ষক ও সিনিয়র এডিশনাল ম্যানেজার ডা: হিল্লোল কুমার চৌধুরী।
প্রশিক্ষণ কর্মশায় আশুগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি এ কে এম আহসান উল্লাহর জুয়েল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রেনেটা কোম্পানীর এরিয়্ াম্যানেজার আব্দুল্লাহ আল মামুন,জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ-সভাপতি মোবারক আলী চৌধুরী, আশুগঞ্জ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ।াএসময় সাংবাদিক মোঃ হাবিবুর রহমান ও চ্যানেলএস এর প্রতিনিধি বাবুল শিকদার সহ আশুগঞ্জ ডায়াগনস্টিক স্টোরের কর্তব্যরত চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারী শতাধীক পল্লী চিকিৎসককে সঠিক চিকিৎসা দিয়ে রোগীদের সেবা প্রদান করার পরামর্শ দেন।











