,

তামিম-ম্যাককালামের সঙ্গে একমত নন খালেদ মাহমুদ

news-image

স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজার কাছে উইকেট ছিল অগ্রহণযোগ্য। তামিম ইকবালের মতে জঘন্য। আর ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন বাজে। তবে তাদের সঙ্গে একমত নন খালেদ মাহমুদ। এই বিসিব পরিচালক ও ঢাকা ডায়নামাইটসের কোচ শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটকে খুব খারাপ মনে করছেন না।

শনিবার রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের পর যে উইকেটের প্রবল সমালোচনা করেছিলেন মাশরাফি ও তামিম, বুধবার সেই উইকেটেই খেলেছে রংপুর ও ঢাকা ডায়নামাইটস। আগের দিনের মত অতটা অসমান বাউন্স না থাকলেও উইকেট এদিনও ছিল ব্যাটিংয়ের জন্য বাজে। দুই রকম গতির মন্থর উইকেটে শট খেলা ছিল কঠিন।

আগে ব্যাট করে ৪৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ঢাকা। সাকিব আল হাসানের ৩৩ বলে ৪৭ রানের ইনিংস ঢাকাকে এনে দেয় ১৩৭ রান। রংপুর ২০ ওভার খেলে করতে পারে ৯৪ রান।

ম্যাচের পর সাকিবকে কৃতিত্ব দিলেও রংপুরের এই ম্যাচের অধিনায়ক ম্যাককালাম উইকেটকে বলেছিলেন বাজে। তবে বৃহস্পতিবার সেই উইকেট নিয়েই খালেদ মাহমুদ জানালেন ভিন্ন মত। দায় দিলেন ব্যাটসম্যানদের।

“উইকেট তৈরি করা কিউরেটরের কাজ। সে তার সেরাটা দিচ্ছে উইকেট তৈরি করতে। আমি বলব যে কালকে আমাদের শুরুটা ভাল হয়নি। কিন্তু সাকিব যেভাবে ব্যাট করেছে, তাতে উইকেটকে আমি দোষ দেব না। আমরা ভাল ব্যাট করতে পারিনি। বাজে শট খেলেছি।”
উইকেটের আচরণ যে অস্বাভাবিক ছিল, সেটা মানছেন মাহমুদও। তবে সেটাকে বড় কিছু মনে করছেন না এই বোর্ড পরিচালক।

“সুনিল নারাইনের আউটে আচমকা বাউন্স ছিল হয়ত, লুইস হিট উইকেট হল। ওদের ইনিংসেও একটা বল নিচু হলো। এরকম দুই একটা সব সময় হয়। উইকেটে এমন কোনো জুজু ছিল না। উইকেট খুব খারাপ বলব না আমি।

তবে উইকেট যে আরও ভালো হওয়া উচিত, সেটি মনে নিলেন ঢাকা ডায়নামাইটস কোচ।

“আমরা চাই যে ভাল উইকেটে খেলা হোক। ফ্ল্যাট উইকেটে খেলা হোক, যেখানে দুদলই স্বস্তি পাবে। আমরা আরও ভালো উইকেট ও ভাল একটা খেলা আশা করছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর