,

বিপিএলের পঞ্চম আসর : বোলিংয়ে রমরমা; কিন্তু ব্যাটিংয়ে তলানিতে দেশি ক্রিকেটাররা!

news-image

শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের গ্রুপ পর্ব। আর মাত্র ৪টি ম্যাচ বাকী।

তারপরেই জানা যাবে কাদের হাতে উঠবে এবারের শিরোপা। গ্রুপ পর্বের ৪২টি ম্যাচ শেষে প্রাপ্তির খাতায় কার কী অর্জন সে দিকে এবার নজর দেওয়া যাক।

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সর্বাধিক রানের মালিক রংপুর রাইডার্সের রবি বোপারা। ১২ ম্যাচে তার সংগ্রহ ৩৬৫ রান। এরপরেই আছেন ১০ ম্যাচে ৩৩৪ রান করা ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস। তিন নম্বরে আছেন বাদ পড়ে যাওয়া চিটাগং ভাইকিংসের লুক রনচি (৩২১)।

৩১৭ রান নিয়ে চার নম্বরে সিলেটের আন্দ্রে ফ্লেচার এবং পাঁচ নম্বরে ২৯৯ রান নিয়ে আছেন রংপুর রাইডার্সের মোহাম্মদ মিথুন। তারপরেই খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদ উল্লাহ (২৯২) এবং কুমিল্লার ইমরুল কায়েসের (২৯০) স্থান। ৮ ম্যাচে ২৬৫ রান নিয়ে ১০ নম্বরে আছেন কুমিল্লা অধিনায়ক তামিম ইকবাল।

ব্যাটিংয়ে পেছনে পড়ে থাকলেও বোলিংয়ে কিন্তু বাংলাদেশিদের জয়জয়কার। ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন ঢাকা ডায়নামাইটস আধিনায়ক বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা আবু জায়েদ সমান সংখ্যক ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ সাইফ উদ্দিন।

চার নম্বরে ঢাকার আবু হায়দার রনি (১৪), সমান উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছেন চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়া রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ১৩ উইকেট নিয়ে আছেন ৬ নম্বরে। সেরা দশে আরও আছেন সিলেট অধিনায়ক নাসির হোসেন (১২) এবং খুলনার শফিউল ইসলাম (১২)।

ব্যাটিংয়ে যেহেতু বাংলাদেশি ব্যাটসম্যানদের করুণ দশা, তাই ছক্কা মারার দৌঁড়ে তারা পিছিয়ে থাকবেন এটাই স্বাভাবিক। ছক্কার দৌঁড়ে সবার ওপরে আছেন ঢাকা ওপেনার এভিন লুইস। ১০ ম্যাচে ২৩টি ছক্কা মেরেছেন তিনি। ২১টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে লুক রনচি। তৃতীয় স্থানে থাকা কার্লোস ব্র্যাথওয়েট মেরেছেন ১৮টি ছক্কা। চতুর্থ স্থানে কায়রন পোলার্ড মেরেছেন ১৬টি। এবং ক্যারিবীয় দানব ক্রিস গেইল ১৫টি ছক্কা মেরে আছেন পঞ্চম স্থানে। পরের চারটি নামও বিদেশি। একমাত্র দেশি ক্রিকেটার হিসেবে সেরা দশে আছেন এনামুল হক বিজয়। ১০ নম্বরে থাকা বিজয় ছক্কা মেরেছেন ১১টি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর