,

রাজশাহী আইএইচটির ঘটনায় তদন্ত কমিটি, ছাত্রলীগের ৪ নেতা বহিস্কার

news-image
রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার আইএইচটির অধ্যক্ষ ডা. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি বলেন, আইএইচটির সহযোগী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে সভাপতি করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন-সহকারী অধ্যাপক সেলিম খান ও দুরুল হুদা। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রীদের ওপর হামলার ঘটনায় আইএইচটি শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সভাপতি মিজান আলী, ফয়সাল হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুহিনকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার রাতে আইএইচটি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে অভিযুক্ত চারজনকে বহিস্কারের সুপারিশ করে রাজশাহী মহানগর ছাত্রলীগ।
এর আগে, বুধবার সকালে আইএইচটি ছাত্রী হোস্টেলে বহিরাগতদের প্রবেশ ও উৎপাত বন্ধ ও নিরাপত্তার দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছিলেন ছাত্রীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে আন্দোলনরত সাধারণ ছাত্রীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পাঁচ ছাত্রী আহত হন।
ঘটনার পর একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর