সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালের স্বস্তির জয়

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৩-২ গোলে জিতেছে। বোরহা মায়োরাল ও রোনালদোর গোলে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ২ গোলে পিছিয়ে থাকা বরুসিয়া ডর্টমুন্ড পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের নৈপুণ্যে সমতায় ফিরলেওে শেষ পর্যন্ত দলটি হার এড়াতে পারিনি।

ঘরের মাঠেই চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচে টটেনহামের সঙ্গে ড্র করলেও ডর্টমুন্ডের বিপক্ষে অবশ্য জিতেই মাঠ ছেড়েছে। শেষ পর্যন্ত লুকাস ভাসকেসের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়ের পথে গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। যাতে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা। রোনালদোই একমাত্র খেলোয়াড়, যিনি গ্রুপ পর্বের প্রত্যেক ম্যাচে লক্ষ্যভেদ করেছেন।

১২ মিনিটে তার গোলের আগেই অবশ্য ডর্টমুন্ডের বিপক্ষে লিড নিয়েছিল রিয়াল, অষ্টম মিনিটে যখন জাল খুঁজে পান বোরহা মায়োরাল।

২ গোলে পিছিয়ে পড়লেও হাল ছেড়ে দেয়নি আগেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়া ডর্টমুন্ড। ৪৩ মিনিটে তারা ঠিকই খেলায় ফেরে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গোলে।

বিরতি থেকে ফিরে এসে সফরকারীরা সমতায়ও ফেরে অবামেয়াংয়ের দ্বিতীয় লক্ষ্যভেদে। তবে রিয়ালকে বড় ধাক্কা থেকে বাঁচিয়েছেন লুকাস ভাসকেস। ৮১ মিনিটে এই উইঙ্গারের লক্ষ্যভেদে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা।

একই সঙ্গে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসান রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সর্বোচ্চ ৬০ গোলের রেকর্ড যৌথভাবে এখন সময়ের সেরা দুই ফুটবলারের।

‘এইচ’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ষোলোয় ওঠা রিয়ালের পয়েন্ট ১৩। জার্মানির দল বরুসিয়ার পয়েন্ট মাত্র ২।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা