,

দক্ষিণ এশিয়ায় প্রথম ‘ফাইভ-জি’ আনলো পাকিস্তান

news-image

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) বার্ষিক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ফাইভ-জি ইন্টারনেট সেবা চালু করার ঘোষণা দিয়েছে।

ট্রিবিউন রিপোর্ট অনুযায়ী, দ্রুত ডিজিটালায়নের দেশ হিসেবে পাকিস্তান ফাইভ-জি চালু করার দিক দিয়ে প্রতিবেশী দেশ ভারতকেও পরাজিত করবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ভারত অনেক দিন ধরেই ফাইভ-জি চালু করার জন্য চেষ্টা চালাচ্ছিল। পাকিস্তান ২০২২ সালের মধ্যে ব্যাপকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করার পরিকল্পনা করছে।

২০১৭ সালের বার্ষিক রিপোর্টে পাকিস্তান বলেছে, দক্ষিণ এশিয়ায় তারাই প্রথম প্রস্তুতি হিসেবে ফাইভ-জি সেলুলার সংযোগ পরীক্ষা শুরু করেছে। পিটিএর গণনায় বর্তমান পাকিস্তানে ইতিমধ্যে ৮৭ শতাংশের বেশি লোক ইন্টারনেট ব্যবহার করছে। যার মধ্যে ৭০ শতাংশ থ্রি-জি ও ৩০ শতাংশ ফোর-জি সেবা পাচ্ছে।

সংবাদ প্রতিবেদনের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভা কয়েক মাস আগে পাকিস্তানের সেলুলার কোম্পানিগুলির ফাইভ-জি প্রযুক্তি পরীক্ষা করার অনুমতি দিয়েছিল। পাকিস্তান ইতোমধ্যেই বিভিন্ন ল্যাব ও পরীক্ষাগারে ফাইভ-জি সেবা নিয়ে পরীক্ষা পরিচালনা করছে। ইন্টারনেট, ব্রডব্যান্ড সেবা দেশের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। চাহিদা অনুপাতে পাকিস্তানে ব্যান্ডউইথ সেবা নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে। পিটিএর প্রতিবেদনে আরো বলা হয়, অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপকভাবে জনসাধারণকে ফাইভ-জি সেবা প্রদান করা হবে। আল-আরাবিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর