,

যেটা না করলে বন্ধ হবে ফেসবুক !

news-image

ডেস্ক রিপোর্ট: ফেসবুকে আসল নকলে ছাপিয়ে গেছে। এত অ্যাকাউন্টের ভিড়ে কোনটা সঠিক আর কোনটা ফেক বোঝা বড় দায়। এবার তাই ফেসবুক নিয়ে আসছে একটু বাড়তি নিরাপত্তা। সঠিক না ভুল সেটা ফেসবুকের পক্ষ থেকে তদারকি করা হবে।

ভুয়া অ্যাকাউন্ট রুখতে নতুন সিকিউরিটি টেস্ট শুরু করেছে ফেসবুক। এখন থেকে ফেসবুকে খোলা রাখতে গেলে অ্যাকাউন্টে নিজের মুখের উজ্জ্বল ছবি দিতে হবে। কোনও ফেসবুক অ্যাকাউন্টে সন্দেহজনক যদি কিছু দেখতে পায় সংস্থা, নিরাপত্তা বিভাগ ব্যবহারকারীদের বলছে, তাঁদের পরিচয়ের প্রমাণ দিতে।

তখন ব্যবহারকারীকে নিজের মুখের পরিষ্কার একটি ছবি সাইটে আপলোড করতে হবে। সংস্থার পক্ষ থেকে জানানা হয়েছে, কোনও ইউজার ফোটো আপলোড করার পর ফেসবুক তা পরীক্ষা করে দেখবে। ফোটো টেস্ট অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমে তা করা হবে।

এই পদ্ধতিতেই ফেসবুক ওই ইউজার প্রোফাইল অথেন্টিক কিনা তা জেনে নেবে। ফোটো টেস্ট অথেন্টিকেশন সম্পর্কে জানা গিয়েছে, ছবি পরীক্ষা করার পর তা পুরোপুরি ভাবে সার্ভার থেকে মুছে ফেলা হবে। তবে এই পদ্ধতি সবার ক্ষেত্রেই প্রয়োগ করা হবে, নাকি ‘সন্দেহজনক’ ইউজারদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে, তা এখনও জানা যায়নি।

 

সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর