সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৬ বছর পর মুছল পাকিস্তানের নাম

news-image

দেশ স্বাধীন হওয়ার ৪৬ বছরেও পাকিস্তানের নাম কাটা হয়নি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তের পিলারগুলো থেকে। তবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির উদ্যোগে সে ভার লাঘব হয়েছে। পাকিস্তানের নাম কেটে বাংলাদেশ লেখা হয়েছে এসব পিলারে।

বুধবার ভারত সীমান্তে বিজিবির এই উদ্যোগের সময় সেখানে ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও। আর এতে সন্তোষ জানিয়েছে এলাকাবাসী।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের পরাধীনতার কবল থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতার যুদ্ধ শেষ হওয়ার পর বাংলাদেশের অন্যান্য সীমান্তের মত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পিলারগুলো থেকে ‘পাকিস্তান’ কেটে ‘বাংলাদেশ’ লেখা হয়। কিন্তু অজ্ঞাত কারণে বাদ পড়ে যায় ভোলাহাট উপজেলার চামুসা, গিলাবাড়ি ও চাঁনশিকারী সীমান্তের ১২টি পিলার।

সম্প্রতি বিষয়টি নজরে এলে তা সংশোধনের জন্য তৎপরতা শুরু করে বিজিবি। কিন্তু নানা জটিলতায় দীর্ঘদিনেও সংশোধনের প্রক্রিয়া সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী দায়িত্বে এলে নতুন করে এ তৎপরতা শুরু করেন।

এরপর বিজিবির পক্ষ থেকে এ ব্যাপাকে বিএসএফের কাছে একাধিক চিঠি দেয়া হয়। আর বিএসএফ বিষয়টিতে সম্মতি দেয়ার পর বুধবার দুপুর থেকে সীমান্ত পিলারগুলোর ভুল সংশোধনের কাজ শুরু করে বিজিবি।

৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা ভোলাহাটের চামুসা, গিলাবাড়ি ও চাঁনশিকারী সীমান্তের ১২টি পিলারের ‘পাক’ শব্দের পরিবর্তে ‘বাংলা’ শব্দ প্রতিস্থাপন করেন।

 

এ সময় ভারতের মালদা জেলার ৮২ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে বিরেন্দ্র শিং, জি কেরকাটা ও অরবিন্দ কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ আলী ঢাকাটাইমসকে বলেন, ‘ ১২ সীমান্তে ‘পাক’ পাল্টে ‘বাংলা’ করায় বিজিবিসহ ওই উপজেলার সবাই আনন্দিত।’ তিনি বলেন,  ‘উদ্যোগ আগের হলেও বিজয়ের মাসে এসে করতে পেরেছি। এতে আমরা খুশি। আর আমাদের সাথে বিএসএফের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারাও আনন্দ প্রকাশ করেছেন।’

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সিরাজুল হক বলেন, ‘সীমান্তের ওই পিলারগুলা আমাদের জন্য লজ্জা ছিল। বিজয়ের মাসে এসে পিলারগুলো থেকে পাকিস্তানের নাম কাটা যাওয়ায় ভালো লাগছে। এ জন্য বিজিবি ও সরকারকে ধন্যবাদ জানাই।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা