,

নাশকতার মামলায় সাবেক ফুটবলার আমিনুল কারাগারে

news-image

সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, শাহবাগ থানার পুলিশ আজ সাবেক ফুটবলার আমিনুল হককে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নাশকতার মামলায় হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১০ ডিসেম্বর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।

গতকাল মঙ্গলবার হাইকোর্ট এলাকার সামনে থেকে আমিনুলকে আটক করে পুলিশ। পরে তাঁকে শাহবাগ থানায় নেওয়া হয়।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাফর আলী  জানান, হাইকোর্টের ফটক থেকে দোয়েল চত্বর পর্যন্ত যাওয়া সড়ক থেকে আমিনুলকে আটক করা হয়।

দেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক ছিলেন আমিনুল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন তিনি। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন তিনি দুর্দান্ত খেলেছেন। ২০১০ সালের দিকে ফুটবলকে বিদায় জানান আমিনুল।

অবসরের পর আমিনুল বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। সর্বশেষ ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে তিনি ক্রীড়াবিষয়ক সম্পাদক হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর