সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিত্রনায়ক বাপ্পী বিয়ে করছেন

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ে করছেন নায়ক বাপ্পী চৌধুরী। যৌথ পরিবারের ছেলে হিসেবে পারিবারিক পছন্দেই বিয়ে করতে সম্মত হয়েছেন তিনি। আজ তাঁর জন্মদিন, এই দিনে বাবা-মার জন্য এটা তাঁর উপহার বলে জানান বাপ্পী। আগামী বছরের মাঝামাঝিতে বিয়ের কথা ভাবছেন ঢাকাই ছবির এই নায়ক।

বাপ্পী বলেন, ‘আমার বড় ভাই গত বছর বিয়ে করেছেন, তার পর থেকেই আমার ওপর বিয়ের চাপ আসছিল বাবা-মার পক্ষ থেকে। যেখানেই যান, আমার বউ দেখা শুরু করেন। আজ সকালে বাবা-মাকে আমি সম্মতি দিয়েছি, তাঁদের পছন্দই আমার পছন্দ জানিয়ে দিয়েছি। আজ আমার জন্মদিনে এটা বাবা-মার জন্য উপহার।’

মিডিয়ার কাউকে বিয়ে করছেন কি না জানতে চাইলে হাসিমুখে বাপ্পী বলেন, ‘আমি আসলে যৌথ পরিবারে বড় হয়েছি, পরিবার মানে আমি বুঝি মা-বাবা, ভাইবোন, চাচা-চাচি, চাচাতো ভাইবোন, দাদা-দাদি। আমি যেহেতু কাজের কারণে পরিবারকে সময় দিতে পারি না, তাই আমি চাই, আমার পরিবারের মধ্যমণি হবে আমার স্ত্রী, যে কারণে আমি সাধারণ একটি মেয়ে চাই, যে আমার পরিবারকে সময় দেবে।’

নিজের কোনো পছন্দ আছে কি না জানতে চাইলে বাপ্পী বলেন, ‘আমার তো সবাইকেই ভালো লাগে, তবে বিয়ে করে বউ বানাব এমন কাউকে এখনো পাইনি। বিয়েটা আসলে আমি পরিবারের পছন্দেই করতে চাই। আজ থেকেই তাঁরা আমার বউ দেখা শুরু করেছেন।’

কবে নাগাদ বিয়ের কথা ভাবছেন—জানতে চাইলে বাপ্পী বলেন, ‘বাবা-মাকে বলেছি, আগামী বছর বিয়ে করব, সেটা বছরের মাঝামাঝিতে হতে পারে।’

আজ বাপ্পীর জন্মদিন উদযাপিত হচ্ছে ‘প্রেমের বাঁধন’ ছবির শুটিং ফ্লোরে। বিশেষ দিনে শুটিং করতে হবে বলে মোটেও খারাপ লাগছে না বাপ্পীর।

গাজী জাহাঙ্গীর পরিচালিত ‘প্রেমের বাঁধন’ ছবিতে বাপ্পী ছাড়াও অভিনয় করছেন মাহিয়া মাহি, তানিন, কাজী হায়াৎ, ডিজে সোহেল, কাবিলা প্রমুখ। পরিচালনার পাশপাশি ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন গাজী জাহাঙ্গীর নিজেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা