,

শশী কাপুরের আট নায়িকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা শশী কাপুর তাঁর চলচ্চিত্র জীবনের প্রায় ১১৬টি চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। আর এই ছবিগুলোতে তাঁকে সঙ্গ দিয়েছেন একাধিক অভিনেত্রী। তবে তাঁদের মধ্যে আটজন অভিনেত্রীর সঙ্গে শশী কাপুরের পর্দার রসায়ন বেশ জমে উঠেছিল। সদ্য প্রয়াত এই তারকার স্মৃতিচারণে সেই আট নায়িকার সঙ্গে তোলা একটি ছবি নিজের টুইট অ্যাকাউন্টে শেয়ার দিয়েছেন ঋষি কাপুর।

এনডিটিভির খবরে প্রকাশ, ছবিটি তোলা হয়েছে দুই বছর আগে। ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর পৃথিবী থিয়েটারে শশী কাপুরের সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই তোলা হয় ছবিটি। ছবিটিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে আছেন শশী কাপুর আর তাঁকে ঘিরে রয়েছেন বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করা আটজন অভিনেত্রী।

ছবিতে শশী কাপুরকে ঘিরে থাকা আট অভিনেত্রীর মধ্যে রয়েছেন—ওয়াহিদা রহমান (‘কাভি কাভি’, ‘ত্রিশূল’, ‘নমক হালাল’), আশা পারেখ (‘পেয়ার কা মসাম’), জিনাত আমান (‘সত্যম শিবম সুন্দরম’), শাবানা আজমি (‘জুনুন’, ‘ফকিরা’), রেখা (‘বছিরা’, ‘উৎসব’), নাফিসা আলাই (‘জুনুন’), সুপ্রিয়া পাঠক (‘কলিযুগ’, ‘বিজেতা’), নিতু সিং (‘দিওয়ার’) ও হেমা মালিনী (‘ত্রিশূল’, ‘দো অউর দো পাঁচ’)। তাঁদের মধ্যে নিতু সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ঋষি কাপুর।

শশী কাপুরের প্রয়াণে শোক জানিয়েছেন তাঁর সহ-অভিনেত্রীরাও। এক শোকবার্তায় জিনাত আমান বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে সবচেয়ে ভালো অভিনেতা ছিলেন তিনি। তিনি সব সময় হাসিখুশি থাকতেন। যত দিন আমি তাঁর সঙ্গে কাজ করেছি, আমি তাঁকে কখনই মেজাজ হারাতে দেখিনি বা কারো প্রতি অসন্তুষ্ট বা রাগ করতে দেখিনি।’

গত সোমবার ৭৯ বছর বয়সে মারা যান শশী কাপুর। মৃত্যুর আগে দুই ছেলে কুনাল ও করণ, আর মেয়ে সুজানাকে রেখে গেছেন তিনি। কলকাতাতে জন্মগ্রহণ করা এই কিংবদন্তি অভিনেতা ২০১১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর