,

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

news-image

বিপিএলের লিগ পর্বের শেষ দিনে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি তারকাখচিত রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টের ৪১তম ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা দলপতি সাকিব আল হাসান।

তবে এ ম্যাচে রংপুরের নেতৃত্ব ব্রেন্ডন ম্যাককালামের কাঁধে। বিশ্রাম পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবারের আসরে দু’দলের প্রথম দেখায় জয় পায় রংপুর। গত ২১ নভেম্বরের শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩ রানে হার মানে ঢাকা।

বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মোকাবিলা করবে সিলেট সিক্সার্স।

শীর্ষস্থানধারী কুমিল্লার বিপক্ষে খুলনা টাইটান্সের জয়ে শীর্ষ দুইয়ে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায় রংপুরের। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকার সামনে হারানো অবস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকছে। রংপুরকে হারাতে পারলে নেট রান রেট সুবিধায় দ্বিতীয় স্থানে উঠে যাবে তারা। অন্যদিকে, ডায়নামাইটসকে হারিয়ে তিন নম্বরে থেকে লিগ পর্ব শেষ করতে চোখ রাখছে রাইডার্স।

চার দলের পয়েন্ট যথাক্রমে ১৬, ১৫, ১১, ১২। পূর্ণ ১২টি করে ম্যাচ শেষ করেছে কুমিল্লা ‍ও খুলনা। শীর্ষ দু’টি টিম সরাসরি ফাইনালের লক্ষ্যে প্রথম কোয়ালিফায়ারে খেলবে। হেরে যাওয়া দলও শিরোপা নির্ধারণীতে পা রাখতে পারে। তার আগে তিন ও চার নম্বরের মধ্যকার এলিমিনেটর ম্যাচ জয়ীদের চ্যালেঞ্জ সামলাতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর