,

সামিত প্যাটেল ঝড়ও এড়াতে পারল না রাজশাহীর হার

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে নিজেদের শেষ ম্যাচে ৪৫ রানের জয় পেয়েছে সৌম্য সরকার ও তাসকিনরা তারপরও পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করেছে চিটাগং ভাইকিংস। অন্যদিকে, এক পয়েন্ট বেশি নিয়ে চিটাগংয়ের ঠিক ওপরে মুশফিকের রাজশাহী কিংস।

মঙ্গলবার নিজেদের নিয়মরক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগং। শুরু থেকে রাজশাহীর বোলারদের ওপর চড়াও হয় দুই ওপেনার লুক রঞ্চি ও লুইস রেসরা। উদ্বেধানী জুটিতে তারা ৬৯ রান যোগ করেন। ব্যক্তিগত ৪২ রানে রঞ্চির আউটের পর প্রথমে সৌম্য সরকার এবং পরে সিকান্দার রাজাকে ঝড় তোলেন রেস। সর্বোচ্চ ৫৬ বলে ৮০ রান আসে এই ইংলিশ ব্যাটসম্যানের ব্যাট থেকে। এছাড়া সিকান্দার রাজ ২০ বলে ৪২ এবং সৌম্য সরকার ১৬ বলে ১৭ রান করেন।

জবাবে রাজশাহীর দুই ওপেনার মুমিনুল (৯) ও রনি তালুকদার (৬) দ্রুত ফিরে গেলেও মিরপুরে ঝড় তোলেন সামিত প্যাটেল। ছয় বাউন্ডারি ও পাঁচ ওভার বাউন্ডারির সাহায্যে ব্যক্তিগত ৬২ রানে যখন তিনি সাজঘরে ফেরেন, তখন বাকিদের ব্যাট থেকে এসেছিল মাত্র ২৪ রান। তবে পরের ব্যাটসম্যানরা কেউ দায়িত্বশীল ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ১৪৯ রানে থামে রাজশাহীর ইনিংস।

চিটাগংয়ের হয়ে ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর