রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাডিলেড টেস্টে শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন শেষে জেমস অ্যান্ডারসন বলেছিলেন, ইংল্যান্ডের জয়ের এখনো সুযোগ রয়েছে। জিমি যে বাড়াবাড়ি পর্যায়ের কথা বলেননি চতুর্থদিন শেষে সেটিই প্রতীয়মান হচ্ছে। মঙ্গলবার অ্যাশেজের পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে রোমাঞ্চকর সমাপ্তির ইঙ্গিতই মিলছে। অ্যাডিলেড টেস্টে জিততে বুধবার ইংল্যান্ডকে করতে হবে আরো ১৭৮ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ার দরকার ৬ উইকেট।

অ্যাডিলেড ওভালে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৪২ রান তোলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ২১৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ১৩৮ রানে গুটিয়ে গেলে ইংল্যান্ডের সামনে ৩৫৪ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৪ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করেছে ইংলিশরা।

দিন শেষে জো রুট ৬৭ এবং ক্রিস ওকস ৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন। মার্ক স্টোনম্যান ৩৬, অ্যালেস্টার কুক ১৬, জেমস ভিন্সি ১৫ এবং ডেভিড মালান ২৯ রান করে আউট হয়েছেন।

অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত মিচেল স্টার্ক দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও নাথান লায়ন।

৩৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কুক ও স্টোনম্যান সাবধানী সূচনা করেন। করে ৫৩ থেকে ৫৪- এই ১ রানের ব্যবধানে কুক ও স্টোনম্যান ফিরে গেলে ব্যাকফুটে চলে যায়। তৃতীয় উইকেটে ভিন্সি ও রুট ৩৭ রানের জুটি গড়ে ইংলিশ শিবিরে স্বস্তি ফেরান।

চতুর্থ উইকেটে মালান ও রুট মিলে ৭৮ রানের জুটি গড়লে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড। দিনের শেষবেলায় মালানকে আউট করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান কামিন্স। রুট ও ওকস মিলে বাকি সময়টুকু নির্বিঘ্নে পার করে দিলে শেষদিনের রোমাঞ্চকর সমাপ্তির অপেক্ষা করছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

মঙ্গলবার ৪ উইকেটে ৫৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দুই ইংলিশ পেসার অ্যান্ডারসন ও ওকসের বোলিং তোপে পড়ে ১৩৮ রানেই গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক ২০, মিচেল মার্শ ১৯, উসমান খাজা ২০ এবং ডেভিড ওয়ার্নার করেন ১৪ রান।

ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে অ্যান্ডারসন সর্বোচ্চ পাঁচটি এবং ওকস নেন চারটি উইকেট। অজিদের বিপক্ষে ৩০তম ইনিংসে প্রথমবারের মতো ৫ উইকেট নেন অ্যান্ডারসন। অভিষিক্ত ওভারটন নেন একটি উইকেট।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা