,

হারের মুখে শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : দিল্লি টেস্টের প্রথম ইনিংসে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ইনিংসে পুরনো রূপে ধরা দেয় লঙ্কানরা। মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের বিপক্ষে হারের মুখেই রয়েছে দিনেশ চান্দিমালের দল। বুধবার টেস্টের শেষদিন জিততে হলে আরো ৩৭৯ রান করতে হবে শ্রীলঙ্কাকে। অন্যদিকে জিততে ভারতের চাই ৭ উইকেট।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৩৬ রান তোলে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৪৬ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। ফলে শ্রীলঙ্কার সামনে ৪১০ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা দাঁড়ায়। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দিনশেষে ৩১ রান করতেই ৩ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা।

দিনশেষে ধনঞ্জয় ডি সিলভা ১৩ এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ ০ রান নিয়ে অপরাজিত রয়েছেন। দিমুথ করুনারত্নে ১৩, সামারাবিক্রম ৫ ও সুরঙ্গা লাকমল ০ রানে আউট হয়েছেন।

মঙ্গলবার ৯ উইকেটে ৩৫৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে আর ১৭ রান তুলতেই শেষ উইকেট হারায় শ্রীলঙ্কা। চান্দিমাল ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। এছাড়া ম্যাথুজ ১১১ এবং দিলরুয়ান ৪২ রান করেন।

১৬৩ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটে শ্রীলঙ্কার সামনে বড় লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। ধাওয়ান ৬৭, পূজারা ৪৯, কোহলি এবং রোহিত দুজনই খেলেন ৫০ রানের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন সুরঙ্গা লাকমল, লাহিরু গামাগে, দিলরুয়ান পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা ও লক্ষ্মন সান্দাকান।

তিন ম্যাচ টেস্ট সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। কলকাতা টেস্ট ড্র হলেও নাগপুরে জয় পায় কোহলির দল। তিন ম্যাচ টেস্ট সিরিজের পর ভারত ও শ্রীলঙ্কান সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর