,

সাভারে অন্তঃসত্তা গৃহবধুকে গলাকেটে হত্যা!

news-image

সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে অন্তঃসত্ত্বা এক গৃহবধুকে গলাকেটে হত্যা করা হয়েছে।

পরকীয়ার জেরে মঙ্গলবার সন্ধ্যায় সাভারের জামসিং সোলায়মান মার্কেট এলাকায় সিদ্দিক মিয়ার বাড়িতে দিনমজুর স্বামী মোহাম্মদ হোসেন আলী (৩০) ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ওই ঘটনার পর পালিয়ে যাবার চেষ্টা করলে তার বাবা মা নিজের ছেলেকে ঘরের মধ্যে আটকে রেখে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ হোসেন আলীকে আটক করে।

নিহত গৃহবধূর নাম নাম কল্পনা আক্তার (২২)। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামের বাছেক মিয়ার মেয়ে। এক বছর আগে সাভার পৌর এলাকার জামসিং মহল্লার সিদ্দিক মিয়ার ছেলে হোসেন আলীর সাথে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিন মজুর হোসেন আলী বিকেলে তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ঘরে ছিলেন। একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে হোসেন আলী তাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে ফেলে।

এসময় কল্পনার শব্দে শ্বশুর-শাশুড়িসহ বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে এসে ঘরে ঢুকে তার রক্তাক্ত অবস্থা দেখে হোসেন আলীকে ঘরের মধ্যে আটকে রাখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোসেন আলীকে আটক করে এবং নিহত কল্পনা আক্তারের মরদেহটি উদ্ধার থানায় নিয়ে যায়।

ঘাতক স্বামী হোসেন আলী বলেন, স্ত্রী কল্পনা আক্তারের সাথে তার বড় ভাই হাসেম মিয়ার পরকীয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি জানার পর আমি তাকে সাবধান করে দেই। কিন্তু এরপরও তাদের মধ্যে সম্পর্ক চলমান থাকায় আমি কল্পনাকে গলা কেটে হত্যা করেছি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির বলেন, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে বলে স্বীকার করেছে স্বামী হোসেন আলী।

তিনি আরও বলেন, গৃহবধুর মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর