রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যামিল্টন টেস্টে উইন্ডিজ অধিনায়ক হোল্ডার নিষিদ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধরনের ধাক্কাই। ফের স্লো-ওভার রেটের দায়ে অভিযুক্ত হওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে নিষিদ্ধ থাকবেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।

সোমবার শেষ হওয়া ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ৬৭ রানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। টেস্টটিতে স্লো-ওভার রেটের দায়ে অভিযুক্ত হয় ক্যারিবিয়ান টিম। এই কারণে হোল্ডারকে ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা করার পাশাপাশি দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ করা হয়।

একই ঘটনায় ওয়েস্ট ইন্ডিজের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়। ওয়েলিংটন টেস্ট শেষ হওয়ার একদিন পর মঙ্গলবার এই শাস্তি আরোপ করে আইসিসি।

আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড হোল্ডার ও তার দলকে এই জরিমানা করেন। ওয়েলিংটন টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ৩ ওভার কম বোলিং করায় নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ১০ শতাংশে এবং অধিনায়ককে দ্বিগুণ জরিমানা করা হয়।

এদিকে চলতি বছর দ্বিতীয়বারের মতো স্লো-ওভার রেটের অভিযোগে দোষী হওয়ায় নিষেধাজ্ঞার মধ্যে পড়েন হোল্ডার। এর আগে গত এপ্রিলে জ্যামাইকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্লো-ওভার রেটের দায়ে অভিযুক্ত হন হোল্ডার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা