,

ফেসবুক ম্যাসেঞ্জার হঠাৎ অচল!

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে অনলাইনে বার্তা আদান-প্রদানে ব্যবহৃত ফেসবুকের অ্যাপস ম্যাসেঞ্জার ডাউন হয়ে গেছে। মঙ্গলবার বেলা ১১ টার পর থেকেই ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়ার অভিযোগ করতে থাকেন।

বাংলাদেশে বিকেল ৫ টা থেকে ম্যাসেঞ্জার ব্যবহার করতে সমস্যা শুরু হয়েছে। ম্যাসেঞ্জারে কাউকে বার্তা পাঠাতে গেলে ‘something went wrong, please try again’ বার্তা ভেসে উঠছে।

অন্যদিকে ডেস্কটপ থেকে ফেসবুকের বার্তা আদান-প্রদান অপশনে ক্লিক করার পর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। চ্যাট অপশনই আসছে না সেখানে।

বিভিন্ন ধরনের সাইট ডাউনের তথ্য দেয় ‘ডাউন ডিটেক্টর’। তারা বলছে, ম্যাসেঞ্জার সাময়িক বন্ধ আছে। প্রায় এক হাজার ব্যবহারকারী তাদের কাছে রিপোর্ট করেছে বলেও জানিয়েছে ‘ডাউন ডিটেক্টর’।

ম্যাসেঞ্জার ডাউন হয়ে যাওয়ার ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটারেও অনেকে পোস্ট করেছেন। তবে ফেসবুকের অফিসিয়াল সাইটে বলা হচ্ছে সব ঠিক আছে।সূত্র : গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর