,

সরাইল নোঁয়াগাও ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবের বিরুদ্ধে মানব বন্ধন

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৮ নং নোঁয়াগাও ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মানব বন্ধন পালন করে এলাকাবাসি।  আজ মঙ্গলবার দুপুরে  ঢাকা- সিলেট মহাসড়কের সরাইল বাড়িউরা নামক স্থানে এই মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।এসময় মহাসড়কের পাশে সারিবদ্ধ ভাবে লম্বা লাইন হতে দেখা  যায়। নোঁয়াগাও ইউপি চেয়ারম্যান কাজল চৌধুরী ও তার সচিব সুমন পারভেজের দুর্নীতির বিরুদ্ধে এই মানব বন্ধন কর্মসূচী পালন করে ৮ নং নোঁয়াগাও ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। মানব বন্ধন কর্মসূচীতে নারী পুরুষ সকলের অংশ গ্রহণ লক্ষ করা যায়।

মানব বন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, কাজল চৌধুরীর দুর্নীতির দরুন নোঁয়াগাও এলাকা জনসাধারন আজ অতিষ্ঠ। চেয়ারম্যানের বিভিন্ন কর্মকান্ডের দরুন মানুষ আজ অসহায় হয়ে পড়েছে।

বক্তারা আর বলেন, সে নির্বাচনের দিন  তার গুন্ডা বাহিনীর দিয়ে  জোর করে নির্বাচনে জয়লাভ করে,এর পর থেকেই বেড়ে যায় তার দুর্নীতি।
চেয়ারম্যান ও তার সহযোগী ইউপি সচিব মিলে বিভিন্ন খাতের টাকা আত্বসাৎ করা সহ এহেন অবৈধ কাজ নেই যে তারা করছেনা। আজ তাদের এই দুর্নীতির বিরুদ্ধেই আমাদের এই মানব বন্ধন কর্মসূচী পালন করছি। আমরা নোঁয়াগাও ইউনিয়ন বাসি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আট মাস পুর্বে অভিযোগ পেশ করি কিন্তু আজো এর কোন সুফল পাইনি। প্রশাসনের কাছে আমাদের আবেদন আগামী ৭ দিনের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যদি না নেওয়া হয়, অন্যথায় পরবর্তী কঠোর কর্মসূচী দেয়া হবে। আমরা অতিষ্ঠ হয়ে রাস্তায় দাড়াতে বাধ্য হয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাদেক মিয়া,সাবেক ইউপি চেয়ারম্যান। আবু মুসা ওসমানী মাসুদ, সাবেক চেয়ারম্যান। মোঃ মনসুর মিয়া,সাবেক তিন বারের সফল চেয়ারম্যান। পায়েল হোসেন মৃধা,জেলা পরিষদ সদস্য। হাফেজ আলী নেওয়াজ, আহবায়ক নোয়াগাও ইউপি। যুগ্ম আহবায়ক নোয়াগাও ইউপি মোঃ শামসুল হক প্রমুখ। এছাড়াও সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মঞ্জু বেগম ও ওয়ার্ড সদস্যগন উপস্থিত ছিলেন।
পরে মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়,মিছিলটি বাড়িউরা থেকে ইসলামাবাদ এসে শেষ হয়।

এ বিষয়ে কাজল চেয়ারম্যান কে মুঠোফোনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্মন্ধে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন এগুলো একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর