বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়িয়ায় শিমের বাম্পার ফলন

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ার জেলার কয়েকটি উপজেলায় ভৌগলিক কারনে এবার শীত কালীন শবজি উৎপাদনে ব্যাপক সারা পড়েছে। বিশেষ করে জেলা বিজয়নগরে উৎপাদিত সবজি বাগান চোঁখে পরার মত ।তার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হচ্ছে শিম । কৃষকের বাড়ির আঙ্গিনা ও জমিতে সারি সারি শিম ক্ষেতের বাগান ।আর শিম ফুলের সৌরভ ছড়াচ্ছে চারদিকে, দূর থেকে দেখলে মনে হয় সাজানো ফুলের বাগান।
সরেজমিনে ঘুরে দেখা যায়,উপজেলার দাড়িয়া পুর, হরষপুর, জালালপুর, মিরাশানী, কালাছড়া, ক্ষিরাতলা, সিঙ্গারবিল, কাসিমপুর ও ছতুরপুর গ্রামের কৃষকরা শিম চাষে বেশ উৎসাহিত হয়েছে । স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে বিজয়নগরে প্রায় ২০০ একর জমিতে এই বার শিম চাষ হচ্ছে । এতে কৃষকের চাষাবাদে প্রতি একরে সার, বীজ ও শ্রমিক খরচ বাবদ খরচ হচ্ছে প্রায় বিশ হাজার টাকার মত। আর উৎপাদিত প্রতি একরে শিম বিক্রি হচ্ছে বাজারে ৫৫/৬০হাজার টাকার মত।
উপজেলার বেশ কয়েকটি স্থানে সকালে শিম বিক্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে বড় সড় শবজি হ্াট। এসব হাটে কৃষকরা ক্ষেতের শিম সংগ্রহ করে কোন ফারিয়া ছারায় পাইকারদের কাছে সরাসরি বিক্রি করছে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা ট্রাক ও পিকআপভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে শিম সরবরাহ করছে।
কয়েকজন পাইকার জানান খুচরা বাজারে এখানকার উৎপাদিত শিম ৬০টাকা দরে বিক্রকরা হচ্ছে ।খুচরা দোকন দাররা তা ৮০/৯০ টাকা কেজিতে বিক্রি করছেন। এতে উভয় লাভ বান হচ্ছেন।
কথা হয় শিম চাষি মনির মিয়া, সামছু ও কুদ্দুছ মিয়ার সাথে তারা জানান, শিম চাষে আমাদের একার কৃষকদের মধ্যে বেশ আগ্রহ জন্মেছে খরচ অনুপাতে প্রতি একর জমিতে মুনাফা ভাল হওয়ায় দিনে দিনে মৌসুমি ফসলের দিকে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ।সরকারি ভাবে যদি শিম চাষিদের সহজ শর্তে ঋন দেয়া হয় তাহলে কৃষকদের আগ্রহ আরো বাড়বে।

এ জাতীয় আরও খবর

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড মেসির

মেসির গোলে সমতা ফেরাল আর্জেন্টিনা

নারীদের কর্মসংস্থানে শিশু দিবাযত্ন কেন্দ্র গুরুত্বপূর্ণ: ডা. জুবাইদা রহমান

৫০০ কোটি টাকা ক্ষতি, সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

বনশ্রীতে হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫

জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর প্রত্যয় বাংলাদেশের

গ্যাস সিস্টেম লসে বছরে ক্ষতি ৬ হাজার কোটি টাকা

বাংলা ব্লকেডে অচল রাজধানী, ছড়িয়ে পড়ে কর্মসূচি

অক্টোবরেই স্থানীয় নির্বাচন, প্রস্তুতিতে ইসি

জুনে কমেছে মূল্যস্ফীতি, তবুও ৯ শতাংশের ওপরে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৫৩৫