সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭৫ রানের টার্গেটে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

news-image

স্পোর্টস ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে টস জেতে ব্যাটিংয়ে নামে খুলনা টাইটান্স। আর খেলতে নেমে উড়ন্ত সূচনা ছিল রিয়াদদের। ৬ ওভারে স্কোর বোর্ডে জমা হয় ৫৫ রান। ওপেনার নাহমুল হোসেন শান্ত ছিলেন আগ্রাসী। ৪টি চার ও ২টি ছয়ে ২১ বলে তুলে ফেলেন ৩৭ রান। উল্টো দিকে সঙ্গী ক্লিঙ্গার ছিলেন ধীর-স্থির। নাজমুলকে ৩৭ রানেই বোল্ড করে এই আগ্রাসন থামান আল আমিন। এরপর ক্লিঙ্গারও থিতু হতে পারেননি।

স্কোর বোর্ডে কিছু রান জমা করে দলীয় ৮৭ রানে সলোমন মিরের বলে তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার স্কোর ছিল ২৮ বলে ২৯ রান। তার বিদায়ের পর রানের চাকা সচল রাখার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নিকোলাস পুরান। যদিও খুব বেশি মেরে খেলতে পারেননি অধিনায়ক। ২৩ বলে ২৩ রান তোলার পরই উইকেটের পেছনে আল আমিনের বলে ক্যাচ দিতে বাধ্য হন মাহমুদউল্লাহ। ততক্ষণে স্কোর ছিল ৯৫ রান। এরপর ১০৩ রানে ফিরে যান পুরানকে স্টাম্পড করেন শোয়েব মালিক।

মাঝে রানের চাকা কিছুটা ধীর গতির হলে শেষ দিকে গতি বাড়ান ব্র্যাথওয়েট ও আরিফুল হক। তাদের ব্যাটে ভর করেই মোট স্কোরের শেষ ফিফটি আসে ২৬ বলে। ব্র্যাথওয়েট দুর্ভাগ্যজনকভাবে রান হওয়ার আগে ১২ বলে করেন ২২ রান। যাতে ছিল ৩টি চার ও একটি ছয়।

অপরদিকে শেষ বলে ফিরে যাওয়ার আগে ২১ বলে ৩৫ রান করেন আরিফুল। যেখানে ছিল ৪টি চার ও একটি ছয়। এছাড়া বেনি হাওয়েল ৩ বলে ২ চারে অপরাজিত থাকেন ৯ রানে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করে খুলনা।

কুমিল্লার পক্ষে ৪ ওভারে ৫২ রান দিয়ে ৩ উইকেট নেন আল আমিন। একটি করে নেন শোয়েব মালিক ও সলোমন মির।

ইতোমধ্যে দুই দলই নিশ্চিত করেছে পরের পর্ব। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কুমিল্লা আর তৃতীয় স্থানে খুলনা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা