,

১০ জানুয়ারি শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের ঘটনায় প্রতিবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন এ তারিখ ধার্য করেন।

প্রসঙ্গত, গত ২০ জুলাই সকালে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ ছাড়াও ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। খুব কাছ থেকেই টিয়ারশেল ছোড়ায় তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের দুই চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনার পরদিন পুলিশের দায়িত্ব পালনে বাধা, পুলিশকে লক্ষ্য করে হামলা, হত্যাচেষ্টা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে শাহবাগ থানার এসআই মো. মাজহার বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর