সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছবিতে ওষুধের নাম উল্লেখ করায় বিপাকে বিদ্যা

news-image

বিনোদন ডেস্ক : বছেরর প্রায় দ্বার প্রান্তে এসে বেশ আলোচনায় আছেন ‘ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দু ‘তুমহারি সুলু’ সিনেমা। এই সিনেমা বহুদিন পর সাফল্যের মুখ দেখিয়েছে তাকে। কিন্তু অনস্ক্রিন কাণ্ডকারখানার জন্যই বিপাকে পড়েছেন বিদ্যা বালান।

জানা গেছে, সিনেমায় কাশির ওষুধের নাম উল্লেখ করার জন্য অভিনেত্রীকে নোটিশ পাঠাতে চলেছে ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। আর এটিকে কাশির ওষুধের বিজ্ঞাপন বলে মনে করা হচ্ছে। টোরেক্স কাফ সিরাপের নাম ব্যবহার আগেও করতে দেখা গিয়েছে বিদ্যাকে। ছবির মধ্যে একটি দৃশ্যে নাম উল্লেখ করে কাশির ওষুধটি ব্যবহার করা হয় এবং বলা হয় যে, এই ওষুধ খেলে কাশি থেকে মুক্তি মিলবে। এমন বিজ্ঞাপন তো আগেও হয়েছে সিনেমায়। তাহলে বিদ্যাকে নোটিশ পাঠানোর কথা কেন ভাবছে এফডিএ?

বিজ্ঞাপনে বিদ্যা কাশির ওষুধের স্তুতি করেছেন বটে কিন্তু তার সঙ্গে এ কথা বলেননি যে কেবলমাত্র ডাক্তারের পরামর্শেই ওষুধটি গ্রহণ করা উচিত। যে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। আর এ বিষয়টি টোরেক্সের মতো কাফ সিরাপের বিজ্ঞাপনে অবশ্যই তুলে ধরা উচিত।

একজন দায়িত্বশীল অভিনেত্রী হিসেবে বিদ্যার এ কথা মনে রাখা উচিত ছিল। উচিত ছিল ছবির প্রযোজক-পরিচালকদেরও। কিন্তু তা করা হয়নি। এ নিয়ে এফডিএ-তে অভিযোগ জানান ডা. তুষার জগতাপ নামে এক সমাজকর্মী।

সেই অভিযোগের ভিত্তিতে বিদ্যাকে নোটিশ পাঠাতে চলেছে এফডিএ। এদিকে নায়িকার ২০ কোটির ছবি ইতোমধ্যে ৪৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর তাতে বেশ খুশি বিদ্যা। তবে ওষুধের বিজ্ঞাপনের বিষয়ে মখু খুলেননি তিনি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা