,

নিজের দেওয়া আগুনে পুড়ছে যুবক, ছবি তুলতে ব্যস্ত পথচারীরা

news-image

অনলাইন ডেস্ক : দিল্লির শকুরবস্তি রেল স্টেশন, উদ্দেশ্যহীনভাবে রেললাইনে একটা ছেলে ঘুরাফেরা করছে। হঠাৎ নিজের ব্যাগ খুলে গায়ে কেরোসিন ঢেলে দিল। তারপর আগুন ধরিয়ে দিল গায়ে। দাউ দাউ করে আগুনে জ্বলছে যুবকের দেহ। আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অসংখ্য পথচারি।

কারো কোনো মাথাব্যথা নেই যুবককে বাঁচানোর জন্য। যেনো কোনো সিনেমার শ্যুটিং দেখছে সবাই মিলে। কে কার চেয়ে ভালো ছবি তুলতে পারে সেটা যেনো তখনকার প্রতিযোগিতা। শুধু যে পথচারি তা নয়, এই একই ভূমিকায় যোগ দেয় নাকি রেলওয়ে জিআরপি কর্মীরাও। একবারের জন্যও কেউ যুবককে বাঁচাতে এগিয়ে না এসে বরং ফোন দিয়ে ভিডিও এবং ছবি ওঠানোর চেষ্টায় ব্যস্ত ছিলো সবাই। দিল্লির ওই স্টেশনের ঘটনা একটু ওই মানুষদের বিবেককে নাড়া দিল না।

স্থানীয় পুলিশ বলছে, ছেলেটির নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। তবে ওই যুবকের বয়স ১৯-২০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তারা আরও জানায়, আগুন ধরার পরপরই সে বাঁচার জন্য চিৎকার করতে থাকে। এই ঘটনায় তাকে কেউ সাহায্য করতে আসেনি। বরং ওই সময় অনেকে ভিড় করে তামাশা দেখতে থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর