রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘লিবিয়ায় বাংলাদেশি কোনো ক্রীতদাস নেই’

news-image

নিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত ত্রিপোলির দূত দাবি করেছেন যে, লিবিয়ায় কোনো বাংলাদেশি নাগরিক বিক্রি হয়নি অথবা ক্রীতদাস হিসেবে মানব বিক্রির সাথে জড়িত নেই।

বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স মাহমুদ এম আল সালাবি আজ এখানে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমি নিশ্চিত হয়ে বলছি, লিবিয়ায় কোনো বাংলাদেশি নাগরিক বিক্রয় হয়নি এবং সেখানে কোনো বাংলাদেশি ক্রীতদাস নেই।

লিবিয়ায় মানব পাচারকারী চক্র ক্রীতদাস ব্যবসায় জড়িত মর্মে সংবাদপত্রে প্রকাশিত এক খবরের বিষয়ে এই প্রেস ব্রিফিং-এর আয়োজন করা হয়।

লিবিয়ার দূত বলেন, লিবিয়া সম্পর্কে আন্তর্জাতিক প্রচার মাধ্যমে প্রকাশিত খবরের নিন্দা জানাতে তিনি এই প্রেস ব্রিফিং-এর আয়োজন করেন। তিনি তার দেশে বাংলাদেশী নাগরিক বিক্রয় ও ক্রীতদাস হিসেবে ব্যবহার করা সম্পর্কিত খবরটি অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন।

সালাবি বলেন, লিবিয়া সরকারের পক্ষে আমি দৃঢ়তার সঙ্গে বলছি, লিবিয়া থেকে ইউরোপে মানব পাচার করা সম্পর্কিত খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, তার দেশ সবসময় যে কোনো ধরনের মানব পাচার ও চোরাচালানীর নিন্দা জানায় এবং সকল পর্যায়ে এ ধরনের কর্মকান্ডের বিরোধী। তিনি বলেন, লিবিয়া সরকার এবং দেশটির জনগণ এই ধরনের অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। তারা মনে করে, কেবলমাত্র মানবিক মর্যাদা সমুন্নত রেখে অভিবাসন হতে পারে।

তিনি বলেন, এটি কেবল লিবিয়ার একমাত্র সমস্যা নয়। সমগ্র বিশ্রে জন্য এটি সমস্যা।

অথচ কিছু সংখ্যক আন্তর্জাতিক মিডিয়া মানব পাচার বিষয়ে লিবিয়া সরকার ও দেশটির জনগণকে হেয়প্রতিপন্ন করতে এ ধরনের অপপ্রচার চালিয়েছে। তিনি তার সরকার ও দেশের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানান।

তিনি বলেন, লিবিয়া কর্তৃপক্ষ দেশের প্রচলিত আইনে এ ধরনের অভিযোগের যথাযথ তদন্ত করতে প্রকৃত ঘটনা স্থানীয় ও আন্তর্জাতিক মহলের সম্মুখে প্রকাশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা যদি ঘটেই থাকে তাহলে অন্য কোন দেশের চেয়ে লিবিয়াই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা