,

বিয়ের প্রভোলন দেখিয়ে নার্সকে ধর্ষণ

news-image

সাভার প্রতিনিধি : সাভারে ধর্ষণের অভিযোগে নাজমুল মিয়া নামের (২২) এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে সাভারের থানা বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের স্বীকার ওই তরুণী ও আটক ধর্ষণকারী যুবক নাজমুল সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড সাভার শাখায় ডক্টরেস সহকারী হিসেবে দীর্ঘ দুই বছর ধরে কর্মরত রয়েছে দুই জন। পরে নাজমুল নামের ওই যুবকের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে বিয়ের প্রভোলন দেখিয়ে ওই যুবক তরুণীকে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে ওই তরুণী ওই যুবককে বিয়ের জন্য চাপ দিলে ওই যুবক বিয়ে করতে না চাওয়ায় ওই তরুণী সাভার মডেল থানায় একটি ধর্ষণের অভিযোগ দিলে রাতেই থানা বাসষ্ট্যান্ড থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে, ধর্ষণের বিষয়টি একাধিকবার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড সাভার শাখার ম্যানেজার জহুরুল ইসলামকে জানালেও তিনি কোন ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে হয়রানি করে ওই যুবকের পক্ষ নিয়ে তাকে অকর্থ ভাষায় গালিগালাজ করেন। এঘটনায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড কতৃপক্ষ ওই যুবক ও তরুণীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বলে জানা গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই ঘটনার সাভার মডেল থানার একটি ধর্ষণের মামলা দায়ের করা হয় । ধর্ষণের স্বীকার ওই তরুণী মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার শেওড়া গ্রামের আব্দুল মতিনের মেয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর