,

‘অর্থের প্রলোভনে অভিনেত্রী নিজেকে প্রযোজকের হাতে তুলে দেন’

news-image

বিনোদন ডেস্ক : যৌন হয়রানির মতো ঘটনায় নারীরাও দায়ী। কোনো কোনো অভিনেত্রী নিজে থেকেই প্রযোজকের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। অর্থের প্রলোভনে নিজেকে প্রযোজকের হাতে তুলে দেন। তাই যৌন হয়রানির জন্য শুধু পুরুষকে দায়ী করা উচিত নয়।

সম্প্রতি হলিউড প্রযোজক হার্ভি উইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে পামেলা জানান, হলিউডের কোন প্রযোজকের সঙ্গে একা কোথাও যাওয়া এড়িয়ে চলতে হবে- এটি সবাই জানেন। আপনি কারো সঙ্গে একা হোটেলরুমে গেলে নিশ্চয়ই জেনেশুনেই গেছেন।

যৌন হয়রানির শিকার থেকে কেউ নিজেকে রক্ষা করতে চাইলে তার সামনে অনেক পথই খোলা আছে উল্লেখ করে পামেলা বলেন, যৌন হয়রানি এড়ানোর অনেক সহজ সমাধান রয়েছে। নিজের বিবেচনাবোধ কাজে লাগান। কারো হোটেলরুমে একা যাবেন না। কেউ যদি গায়ে তোয়ালে জড়িয়ে দরজা খুলতে আসে, চলে আসুন ওখান থেকে।

এগুলো সবই কমনসেন্স।

তিনি নিজেও নানাভাবে যৌন প্রস্তাব পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রথম হলিউডে যখন কাজ শুরু করি, তখন আমাকেও একান্তে স্ক্রিপ্ট পড়ার জন্য ডাকা হতো। অনেক টাকা-পয়সার প্রলোভনও ছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর