,

কিছু রোহিঙ্গার শরীরে এইডস পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : কিছু রোহিঙ্গার শরীরে এইডস পাওয়া গেছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে এইডস সংক্রমণের হার ০.০১ শতাংশের নিচে। ১৯৮৯ সাল থেকে ২০১৭ পর্যন্ত ৫ হাজার ৫৮৬ জন আক্রান্তকে শনাক্ত করা গেছে। ৬৩৯ জন পুরুষ, ২১৩ নারী, ১৩ জন হিজরা এবং ৬৩ জন রোহিঙ্গা নতুন করে এইডসে আক্রান্ত হয়েছেন। বিশ্ব এইডস দিবস-২০১৭ উপলক্ষে আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, কিছু রোহিঙ্গার শরীরে এইডস পাওয়া গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে এইডসের ঝুঁকি বাংলাদেশে সবচেয়ে কম। দেশে সম্ভাব্য এইডস আক্রান্ত ১১ হাজার ৭০০ জন। ২০৩০ সালের মধ্যে এ রোগটি বাংলাদেশে থেকে নির্মূল করা হবে। তিনি জানান, বিশেষ কারণে এবার ০১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা যায়নি। আগামী বুধবার ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে দিবসটি পালিত হবে।

এবারের শ্লোগান- ‘স্বাস্থ্য আমার অধিকার’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর