,

বর্ষীয়ান অভিনেতা শশী কাপুর মারা গেছেন

news-image

বিনোদন ডেস্ক : ভারতের বর্ষীয়ান অভিনেতা শশী কাপুর মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৯। বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এ অভিনেতা। মুম্বাইয়ের শহরতলির আম্বানিদের কোকিলা বেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি মারা যান।

জি নিউজের খবরে বলা হয়েছে, শশী কাপুর অভিনেতা পৃত্বীরাজ কাপুরের ছেলে। তাঁর পুরো নাম বলবীর রাজ কাপুর। তিনি ১৭৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া অনেক জনপ্রিয় ছবির প্রযোজক তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ‘সিলসিলা’, ‘জুনুন’, ‘কালযুগ’, ‘বিজেতা’, ‘উৎসব’। ১৯৯১ সালে ‘আজুবা’ নামে একটি হিন্দি ছবি পরিচালনা করেন শশী কাপুর। এ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। তা ছাড়া এই তারকা ১৯৮৮ সালে একটি রাশিয়ান ছবি পরিচালনা করেন।

শশী কাপুর ২০১১ সালে পদ্মভূষণ ও ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। শশী কাপুর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। আগামীকাল মঙ্গলবার তাঁর শেষকৃত্য হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর