সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয় বাংলা কেন জাতীয় স্লোগান নয়: হাই কোর্ট

news-image

জয় বাংলা স্লোগানকে কেন ‘জাতীয় স্লোগান ও মূলমন্ত্র’ ঘোষণা করার নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারি করে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং শিক্ষা সচিবকে ৭২ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলেছে হাই কোর্ট।
এই রিট আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদ; আদালতে তিনি নিজেই এ বিষয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

বশির আহমেদ পরে সাংবাদিকদের বলেন, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়েই সমস্ত জাতি এক হয়েছিল। এই স্লোগানে উদ্বুদ্ধ হয়েই বীর বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং পাকিস্তানি সামরিক জান্তার কবল থেকে দেশকে মুক্ত করে।”

তিনি বলেন, জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, কোনো ব্যক্তির স্লোগান নয়, এটা বাঙালির জাতীয় ঐক্য ও প্রেরণার প্রতীক।

“পৃথিবীর ৬০টি দেশে জাতীয় স্লোগান আছে। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে আমরা আমাদের চেতনার সেই জয় বাংলাকে স্বাধীনতার ছেচল্লিশ বছরেও জাতীয় স্লোগান হিসেবে পাইনি।”

আগামী রোববার বিষয়টি আবার শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে জানান এ আইনজীবী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা