,

করণের পরবর্তী ছবিতে সোনাক্ষি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে পা রেখেছেন ‘দাবাং’-এর মতো হিট চলচ্চিত্র দিয়ে। এরপর একের পর এক হিট ছবি দিয়ে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন সোনাক্ষি সিনহা। বড় বড় নির্মাতার সঙ্গে কাজ করলেও করণ জোহরের নজরে কখনো পড়েননি তিনি। করণের ধর্ম প্রোডাকশনের প্রযোজনায় সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘ইত্তেফাক’ ছবিতে সোনাক্ষির অভিনয় দেরিতে হলেও নজর কেড়েছে করণের। তাই সোনাক্ষিকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। জিনিউজের খবরে প্রকাশ, দুই সপ্তাহের মধ্যেই সোনাক্ষির অভিনয় করতে যাওয়া নতুন ছবির নাম প্রকাশ করবেন করণ।

সম্প্রতি ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ। সেখানে দেওয়া একটি বক্তব্যে করণ বলেন, ‘আমি খুবই খুশি যে আমি সোনাক্ষির সঙ্গে কাজ করতে পেরেছি এবং এটা কোনো ইত্তেফাক বা কাকতালীয় ঘটনা নয়। তাই এখন আমরা একসঙ্গে আরেকটি ছবি করতে যাচ্ছি এবং ছবিটির নাম ও বিস্তারিত দুই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।’

ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে করণ ছাড়াও উপস্থিত ছিলেন সোনাক্ষি সিনহা, রেখা, শ্রীদেবী, হৃতিক রোশন, শহিদ কাপুর, কারিনা কাপুর, সোনম কাপুর, বরুণ ধাওয়ান, ডেইজি শাহ ও জ্যাকলিন ফার্নান্দেজ।

বর্তমানে অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি প্রযোজনা করছেন করণ। আসন্ন ছবিটি সম্পর্কে করণ বলেন, ‘ব্রহ্মাস্ত্র প্রস্তুতি পর্যায়ে রয়েছে। রণবীর কাপুর, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চন ছবিটিতে কাজ করছেন। পরের বছর ফেব্রুয়ারি বা মার্চে ছবিটির শুটিং শুরু হবে। আশা করছি, পরের বছরই ছবিটি মুক্তি দিতে পারব। এবং আশা করছি, দুই বছরের মাথায় ব্রহ্মাস্ত্র ছবিটির দ্বিতীয় খণ্ড নিয়ে আসা সম্ভব হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে