,

কোহলির রেকর্ড ডাবল সেঞ্চুরি: দিল্লি টেস্টে আধিপত্য ভারতের হাতে

news-image

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির রেকর্ড ডাবল সেঞ্চুরিতে দিল্লি টেস্টে আধিপত্য ধরে রেখেছে ভারতীয় ক্রিকেট দল। রোববার টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে টিম ইন্ডিয়া। ৭ উইকেট হাতে রেখে ভারতের চেয়ে এখনো ৪০৫ রান পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে কোহলির রেকর্ড ডাবল সেঞ্চুরি, মুরালি বিজয়ের সেঞ্চুরি এবং রোহিত শর্মার হাফসেঞ্চুরির সুবাদে ৭ উইকেটে ৫৩৭ রান তোলে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৩১ রান। ফলোঅন এড়াতে হলে এখনো ২০৫ রান করতে হবে লঙ্কানদের।

দ্বিতীয় দিন শেষে অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫৭ এবং চান্দিমাল ২৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন। দিলরুয়ান পেরেরা ৪২ রান করে আউট হলেও দিমুথ করুনারত্নে ০ এবং ধনঞ্জয় ডি সিলভা ১ রান করে আউট হন।
ভারতের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা।

ভারতের রান পাহাড়ের জবাবে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ শামির করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে দিমুথ করুনারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর দলীয় ১৪ রানের মাথায় ধনঞ্জয় ডি সিলভা সাজঘরে ফিরলে বিপর্যয়ের মুখে পড়ে লঙ্কানরা।

তৃতীয় উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিলরুয়ান পেরেরা মিলে ৬১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামাল দেন। দলীয় ৭৫ রানের মাথায় পেরেরা ফিরে গেলে ২৫.৫ ওভারে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লঙ্কান শিবিরে স্বস্তি ফেরান চান্দিমাল-ম্যাথুজ।
এর আগে ৪ উইকেটে ৩৭১ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ভারত ডাবল সেঞ্চুরিয়ান কোহলি আউট হওয়ার কিছুক্ষণ পর ইনিংস ঘোষণা করে। ব্রায়ান লারাকে (৫টি) পেছনে ফেলে প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরি করা কোহলি ২৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া বিজয় ১৫৫ এবং রোহিত করেন ৬৫ রান।

শ্রীলঙ্কার হয়ে লক্ষ্মন সান্দাকান সর্বোচ্চ চারটি উইকেট নেন। এছাড়া লাহিরু গামাগে দুটি ও দিলরুয়ান পেরেরা নেন একটি উইকেট।

তিন ম্যাচ টেস্ট সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। কলকাতা টেস্ট ড্র হলেও নাগপুরে জয় পায় কোহলির দল। তিন ম্যাচ টেস্ট সিরিজের পর ভারত ও শ্রীলঙ্কান সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে