,

নভেম্বরে ৪ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে রেমিট্যান্স

news-image

নিজস্ব প্রতিবেদক : মোবাইল ব্যাংকিং ব্যবহার করে হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগের মধ্যে ব্যাংকিং চ্যানেলেও রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। গত নভেম্বর মাসে ব্যাংকের মাধ্যমে ১২১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের মাস অক্টোবরের তুলনায় যা চার দশমিক ৪৭ শতাংশ বেশি। আর আগের অর্থবছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৭ দশমিক ৬৭ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বরে) রেমিট্যান্স এসেছে ৫৭৭ কোটি ডলার। আগের অর্থবছরের প্রথম পাঁচ মাসে এসেছিল ৫২১ কোটি ডলার। সে বিবেচনায় রেমিট্যান্স বেড়েছে ৫৬ কোটি ডলার বা ১০ দশমিক ৭৬ শতাংশ।

এর আগে কমার ধারাবাহিকতার মধ্যে গত অর্থবছরে রেমিট্যান্স কমেছিল ১৪ দশমিক ৪৮ শতাংশ। তার আগের অর্থবছরে তা কমেছিল ২ দশমিক ৫৫ শতাংশ।

রেমিট্যান্স ধারাবাহিকভাবে কমার বিষয়ে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে সহজে হুন্ডি হওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কমছে বলে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পর্যবেক্ষণে উঠে এসেছে। এতে জড়িত থাকার প্রমাণ মেলায় গত ১৪ সেপ্টেম্বর মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের দুই হাজার ৮৮৭ এজেন্ট অ্যাকাউন্টের লেনদন স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসবিরোধী আইন পরিপালনে ব্যর্থতার দায়ে কেন জরিমানা করা হবে না, জানতে চেয়ে গত ২২ নভেম্বর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর