,

জি বাংলার ময়না ও কৌশিক বাংলাদেশের টেলিফিল্মে

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের টেলিফিল্মে অভিনয় করলেন কলকাতার জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জি বাংলার ‘বিকেলে ভোরের ফুল’ সিরিয়ালের ময়না চরিত্রের সুদিপ্তা চক্রবর্তী ও ‘রাই কিশোরী’ সিরিয়ালের কৌশিক দাশ।

সম্প্রতি কলকতার দীঘার মান্দারমনি এলাকায় ‘ক্রস কানেকশন’ নামে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে।

কলকাতার জনপ্রিয় লেখক রণজিৎ-এর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। সুদিপ্তা- কৌশিক ছাড়াও টেলিফিল্মটি অভিনয় করেছেন লাক্স তারকা নিশাত জেরিন অরিন, তূর্য নাসির ও সুব্রত। এটি প্রযোজনা করেছেন টি.এস নূর প্রোডাকশন।
টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে, ভোরে সমুদ্র সৈকতের পাড়ে একা একা হাঁটছে সুজানা। হঠাৎ একটি সুন্দর শামুকে চোখ পড়ে তার। শামুক তুলতে গেলে দৌড়ে এসে সুজানার আগেই তুলে নেয় সুপর্ণা। দু’জনকে দু’জনকে দেখে অবাক হয়। তারা দু’জনই ঘনিষ্ঠ বান্ধবী। ভার্সিটির হলে একই রুমে থাকেন দু’জন।

ভার্সিটি বন্ধ থাকায় পরিবারের সঙ্গে দু’জনই আলাদা ভাবে ঘুরতে এসেছেন কলকাতার দীঘা সৈকতে। আসার সময় তাদের প্রেমিকদেরও খবর দিয়ে এসেছেন। কিন্তু তারা জানে না, দু’জনই একই ব্যক্তিকে ভালবাসে। যখন জানতে পারে, তখন দুই বান্ধবীর মধ্যে শুরু হয় মনোমালিন্য। ভালবাসার মানুষটিওকে তারা ভুল বুঝে। একপর্যায়ে তারা জানতে পারে, তারা প্রেমিক একজন নয়, জমজ দুই ভাই। এ রকমই একটি কাহিনী নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘ক্রস কানেকশন’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর