,

‘খালেদা জিয়া স্যোসাল মিডিয়ার যুগে মিথ্যাচার করছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা জেল, জুলুমকে ভয় পায় তারা কখনও বড় নেতা হতে পারে না। কেননা জেল-জুলুম রাজনীতিবিদদের চলমান রাজনৈতিক জীবনেরই অবিচ্ছেদ্য অংশ।

তাই কারা জীবনের ভয়ে বছরের পর বছর বিদেশে থেকে যারা শুধু সমালোচনা করে বেড়ান তারা বড় নেতার স্বপ্ন দেখেন কি করে। আজ রবিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন ও রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এবং স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে কথা বলা মানে সত্য কথা হতে পারে না। স্যোসাল মিডিয়ার এ যুগে সরকার তারেক জিয়ার বক্তব্য প্রচার বন্ধ করেছে বলে খালেদা জিয়া অপপ্রচার ও মিথ্যাচার করছে। ’

ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে কোন রাজনৈতিক ইস্যু নেই। এ কারণে নতুন করে রোহিঙ্গা ইস্যুকে দলটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পাঁয়তারা শুরু করেছে। তিনি নেতা-কর্মীদের এ ব্যাপারে সজাগ থাকতে পরামর্শ দিয়েছেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ৬ মাসের মধ্যে ভাসানচরে স্থানান্তর করা হবে। কক্সবাজারের প্রতিবেশ ও পর্যটন শিল্প রক্ষার স্বার্থে রোহিঙ্গাদের স্বদেশে ফিরে না যাওয়া পর্যন্ত তাদের একটি অংশকে ভাষাণচরে রাখা হবে।

সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বে প্রসংশিত হয়েছেন, তখন সরকারের সমালোচনায় ব্যস্ত বিএনপি। কারণ বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। খালেদা জিয়া যতই উত্তরাধিকার বানানোর চেষ্টা করুক না কেন জেল জুলুমের ভয়ে যারা দেশে আসে না তারা কখনও বড় নেতা হতে পারে না। ’

রোহিঙ্গা ইস্যু নিয়ে সারা বিশ্ব বাংলাদেশের পাশে রয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে পূর্ণনাগরিকতা পাওয়ার ব্যবস্থা করেই মিয়ানমারে ফেরত পাঠানো হবে। ’

এ সময় তাঁর সঙ্গে দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর