,

গাজীপুরে অস্ত্র ঠেকিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

news-image

নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নেয়ামত আলী নামে এক ব্যাক্তিকে অস্ত্র ঠেকিয়ে ও কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার সকাল ১০ টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর থানাধীন গিলারচালা এলাকার ‘হাজী মফিজ উদ্দিন’ সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সিএনজি ফিলিং স্টেশনের মালিক তাজুল ইসলাম জানান, শ্রীপুর যমুনা ব্যাংক শাখা মাওনাতে দশ লাখ দশ হাজার টাকা জমা দিতে টাকা নিয়ে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন ওই স্টেশনের ম্যানেজার নিয়ামত আলী। এ সময় কালো রংয়ের মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী এসে তাকে অস্ত্র ঠেকালে সে চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় প্রথমে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল রাশেদ জানান, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর