সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের বিশেষভাবে নজর দেন : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিবন্ধীদের বিশেষভাবে নজর দেন। বর্তমানে প্রতিবন্ধীদের জন্য ১০০টি সেবা কেন্দ্র আছে।

আরও ৪০টি গড়ে তোলা হবে। সরকার প্রতিবন্ধীদের জন্য মাঠের ব্যবস্থা করছে। এর জন্য সাভারে জায়গা নেওয়া হয়েছে, শিগগিরই এ মাঠ খেলার উপযুক্ত করা হবে।

আজ রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬তম আন্তর্জাতিক এবং ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সবার জন্য টেকসই ও সমৃদ্ধ সমাজ গড়ি’ প্রতিপাদ্যে এ বছর দিবসটি পালন করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে, আমাদের কোনো আচরণে যেন তারা কষ্ট না পায়। এটাই হবে প্রতিবন্ধীদের জন্য বড় সেবা। তারা যেন নিজেকে অবহেলিত মনে না করেন, এ ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে।

আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছাড়াও বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন এমপি এবং সচিব জিল্লার রহমান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা