,

তারেক মাসুদের মৃত্যু: ৪.৬১ কোটি টাকা ক্ষতিপূরণের রায়

news-image

ক্ষতিপূরণ চেয়ে তারেক মাসুদের স্ত্রীর করা এক মামলায় বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রোববার এই রায় দেয়।

রায়ে বলা হয়, চালক, বাস মালিক ও বীমা কোম্পানিকে ওই অর্থ পরিশোধ করতে হবে।

সিনেমার লোকেশন দেখতে মাইক্রোবাসে করে মানিকগঞ্জে গিয়ে ২০১১ সালে ১৩ অগাস্ট ঢাকা-আরিচা মহাসড়কে এক বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন।

ওই দুর্ঘটনা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেয়। চলতি বছর ফেব্রুয়ারি মাসে মানিকগঞ্জের আদালত ওই বাসের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও সেখানে ক্ষতিপূরণের বিষয়টি আসেনি।

দুর্ঘটনার দেড় বছর পর ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের পক্ষ থেকে মোটরযান অর্ডিনেন্সে ১২৮ ধারায় বাসমালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মানিকগঞ্জে মামলা করে। পরে বাদীপক্ষের আবেদনে জনস্বার্থে মামলা দুটি হাই কোর্টে স্থানান্তর করা হয়।

এর মধ্যে তারেক মাসুদের মামলার শুনানি শেষে রায় হল। মিশুক মুনীরের পরিবারের মামলার শুনানি মুলতবি রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর