,

কম্বোডিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে আজ রোববার সকালে কম্বোডিয়ার উদ্দেশে রওনা হয়েছেন।

সকাল সাড়ে আটটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কম্বোডিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে নয়টি সমঝোতা স্মারক ও দুটি চুক্তি সই হবে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুনসেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সরকারি সফরটি হচ্ছে। সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী কম্বোডিয়ার রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সেখানে তিনি জানান, সফরে বেসরকারি বিমান চলাচল ও দুই দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠনের মধ্যে সহযোগিতাসংক্রান্ত দুটি চুক্তির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন বিষয়ে নয়টি সমঝোতা স্মারক সইয়ের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং রয়্যাল একাডেমি অব কম্বোডিয়ার (আরএসি) মধ্যে একাডেমিক পর্যায়ে সহযোগিতাসংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

দুই দেশ তাদের জাতির পিতার সম্মানে নিজেদের দেশের রাজধানীতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানান, বারিধারা কূটনৈতিক এলাকার ‘পার্ক রোড’ রাস্তাটি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে। তেমনি কম্বোডিয়ার সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নমপেনের প্রধান সড়কের নামকরণ করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর