,

রবিবার রাতে দেখা যাবে বছরের প্রথম ‘সুপারমুন’

news-image

রাতের কালো আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে ভালোবাসেন? ভাল লাগে একদৃষ্টে ঝিকমিক করা তারাদের দিকে তাকিয়ে থাকতে? তাহলে রবিবার, ৩ ডিসেম্বর, রাতের আকাশে আপনার জন্য অপেক্ষা করছে এক চমক। ৩ ডিসেম্বর, রবিবার রাতে দেখা যাবে ‘সুপারমুন’।

এই ‘সুপারমুন’ দশা কী? স্বাভাবিক অবস্থানের তুলনায় রবিবার রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে। ফলে আকারে অনেক বড় দেখাবে। স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে। একইসঙ্গে, চাঁদকে আরও উজ্জ্বল গোলাকার থালার মত দেখতে লাগবে। ‘সুপারমুন’ দশায় চাঁদের ঔজ্জ্বল্যের পরিমাণ বেড়ে যায় প্রায় ৩০ শতাংশ।

চলতি বছরে এটাই প্রথম ও শেষ ‘সুপারমুন’। এর আগে শেষবার ‘সুপারমুন’ দেখা গিয়েছিল ২০১৬-র ১২ ডিসেম্বর। তবে রবিবারের পর আগামী বছরের প্রথম দিন ও ৩১ জানুয়ারি ফের ‘সুপারমুন’ দশা ঘটবে বলে জানিয়েছে নাসা।

সূত্র: জি নিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর