রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাবাসীর সেবা করতে চান মেয়র পুত্র নাভিদুল হক

news-image

নিউজ ডেস্ক : প্রয়াত মেয়র আনিসুল হকের পুত্র নাভিদুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে ঢাকাবাসীর সেবায় যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত তাদের পরিবার। তা মেয়র পদে থেকে বা না থেকে করা যায়।

বিকালে বনানী কবরস্থানে আনিসুল হককে দাফন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাভিদ বলেন, বাবার স্বপ্ন বাস্তবায়নে আমাদের পরিবার ঢাকা নগরবাসীর উন্নয়নে ভূমিকা রাখতে চায়। যাতে বাবার অবাস্তবায়িত স্বপ্ন বাস্তবায়ন করা যায়।

তিনি বলেন, আমার বাবা একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার কাছে শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল সবার আগে। বাবা কখনো কারো বিরুদ্ধে কিছু বলতেন না। বাবা দেশকে, দেশের মানুষকে ভালোবাসতেন।

মেয়র আনিসুল হকের জানাজ শুরুর আগ মুহূর্তে বাবার হয়ে সবার কাছে ক্ষমা চাইতে গিয়ে ছেলে নাভিদুল হক এসব কথা বলেন। শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়র আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।

নাভিদুল বলেন, ‘কর্মক্ষেত্রে কিংবা অন্য কোথাও আমার বাবা যদি কোনো দিন কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে আপনারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন।’

এসময় তিনি বলেন, ‘দেশ এবং দেশের বাইরে থেকে আমার বাবার জন্য যারা দোয়া করছেন, তাদের সাবার কাছে আমি কৃতজ্ঞ। কষ্ট করে আজ আপনার এখানে বাবাকে শ্রদ্ধা জানাতে এসেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’

এর আগে মেয়র-পুত্র বলেন, বাবা ছিলেন আমার দিক নির্দেশক, সহযোগী, গুরু, আমার জীবনের পথপ্রদর্শক। বিগত কয়েক বছর আমরা একসাথে আমাদের সেরা সময়গুলো কাটিয়েছি। তিনি ডিএনসিসির মেয়র হবার সময় থেকে আমি তার সাথে সাথে ছিলাম। আমি ছিলাম তার নির্ভরযোগ্য সহযোগী, যার সঙ্গে তিনি তার সব কর্মকাণ্ড, পরিকল্পনা ও স্বপ্নের কথা বলতেন। আমি অবশ্যই সেগুলো পরবর্তীতে আপনাদের জানাবো।

নাভিদুল হক বলেন, বাবা আমাদেরকে যে সেরা মূল্যবোধটি শিখিয়েছেন, বিনম্র ও সততার সঙ্গে নিজের জীবন কাটিয়েছেন, শুধু এটাই তার জীবনের অর্জন হিসেবে যথেষ্ট বলে আমি আপনাদেরকে বলতে পারি। যারা তার সঙ্গে সময় কাটিয়েছেন, তাঁর দরাজ কণ্ঠ, হাসি, জ্ঞান, কবিতা আর স্পর্শ সবসময়ই সেই সৌভাগ্যবান ব্যক্তিদের সঙ্গে রয়ে যাবে।

আনিস-রুবানার একমাত্র ছেলে বলেন, বাবা সমসময় বলতেন তিনি চান যখন তিনি মেয়র থাকবেন না তখনও যেন মানুষ তাকে মনে রাখে। আব্বু, তুমি যখন বেহেশত থেকে নিচে তাকাবে, দেখবে লাখ লাখ মানুষ তোমাকে মনে রেখেছে। আমি তোমাকে প্রতিটি দিন অনেক মিস করব। আমি অনেক সৌভাগ্যবান যে তোমার মতো কিংবদন্তিকে আমার বাবা হিসেবে পেয়েছি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা