,

নাটোরের ফাদার আত্মগোপন করেছিলেন : পুলিশ

news-image

 নাটোরের বড়াইগ্রাম থেকে নিখোঁজ খ্রিস্টান ধর্মযাজক ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। তিনি বলেন, ফাদারকে কেউ অপহরণ করেনি।

পুলিশ সুপার জানান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গত ২৭ নভেম্বর নিজ মোটরসাইকেলে রওনা দেন ফাদার ওয়াল্টার। সেই রাতে টাঙ্গাইলে রাত যাপন করে সিলেটের দিকে চলে যান। তাঁর মোটরসাইকেলটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাঁকে উদ্ধার করে ঢাকার পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়। সেখান থেকে আজ শনিবার বিকেলে ফাদারকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।

গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার শ্যামলী পরিবহনের বাস কাউন্টার থেকে ফাদার ওয়াল্টারকে উদ্ধার করে নাটোর জেলা পুলিশ।

গত ২৭ নভেম্বর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে জোনাইল ধর্মপল্লীতে যাওয়ার পথে নিখোঁজ হন ফাদার ওয়াল্টার।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর