,

‘এমন শক্তি নেই বিএনপি-জামাতের, আওয়ামী লীগকে পরাজিত করবে ‘

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করে এমন শক্তি বিএনপি-জামাতের নেই। আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে থাকি, তা হলে আমাদের মধ্যে বিভাজন নয় সকলে মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তা হলে আগামীতে অবশ্যই নৌকা মার্কা জিতবে। আমি বিশ্বাস করি নৌকা মার্কা জিতলে জিতে শেখ হাসিনা, আর শেখ হাসিনা জিতলেই আমি জিতি। তাই আগামী নির্বাচনের আগেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে রুখতে হবে, অপশক্তিকে রুখতে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব।

সম্মেলনের উদ্বোধন করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মোল্লা মো. আবু কাওছার। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাবর আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিউর রহমান মতি, কাজি শহিদুল্লাহ লিটন, আব্দুল আলিম বেপারি, ডা. আব্দুস সালাম প্রামানিক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মো. জামিলুর রহমান মিরন, তারেক শামস খান হিমু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর