,

বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি জঙ্গিমুক্ত রাখা হবে : বেনজির আহমেদ

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বলেছেন, বাংলাদেশে জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই। যে-ই মাথা উচুঁ করবে তার মাথা ধ্বংস করে দেওয়া হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি জঙ্গিমুক্ত রাখা হবে। দেশের মানুষ শান্তি প্রিয়, তারা শান্তিতে বিশ্বাস করে। আজ বিকালে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেসিয়াম অডিটরিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন হামলার ঘটনা ঘটার আশংকা আছে কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকশন কমিশনার নিবার্চন পরিচালনা করবে। ইলেকশন কমিশনের দায়িত্ব পালনে আমরা কাজ করব। তবে এ বিষয় নিয়ে এখনো কথা বলার মতো কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও তিনি মন্তব্য করেন। পরে তিনি আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতার ফাইনালে গোপালগঞ্জ জেলা দল ঢাকা জেলা দলকে ২১-১৫ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়বক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে তিনি গোপালগঞ্জ সোসল ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর