,

সৌদি আরবে ১ কোটি ১০ লাখ বিদেশী কর্মী

news-image

সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহত্তম শ্রমবাজারগুলোর মধ্যে এগিয়ে আছে। সৌদি সরকারে তরফ থেকে সর্বশেষ গণনায় বলা হয়, দেশটির বিভিন্ন কর্মক্ষেত্রে শতাধিক দেশ থেকে প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশী কর্মী কাজ করছে।

শ্রম ও সামাজ উন্নয়ন মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব আদনান বিন আবদুল্লাহ আল-নাঈম মঙ্গলবার সৌদি চেম্বার কাউন্সিলের সৌজন্যে কলম্বো থেকে ৩২ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে তিনি এই তথ্য উপাস্থাপন করেন। ওই বৈঠকে সৌদি মার্কেট কাউন্সিল কমিটির চেয়ারম্যান মনসুর আল শাথরিও উপস্থিত ছিলেন। আল-নাইম বলেন, শ্রমবাজারকে বিদেশী কর্মীদের জন্য আরও আকর্ষণীয় করার লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে একটি পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।
উন্নয়ন মন্ত্রণালয়ের সহকারী সচিব বলেন, সৌদি বিশ্বের চতুর্থ বৃহত্তম শ্রমবাজার হিসাবে বিবেচিত হয়। বর্তমানে এখানে বিদেশি পরিচারিকার সংখ্যাই প্রায় ২৩ লাখ। তিনি আরো বলেন, সৌদি আরব আইএলও’র সক্রিয় সদস্য। তাই শ্রমিকদের অধিকার রক্ষায় সৌদি আরব সব সময় সজাগ। কাজের পরিবেশ উন্নত ও শ্রমিকদের পারিশ্রমিক আদায়ের ব্যাপারেও লক্ষ্য রাখে আমাদের সরকার।
বৈঠকে উপস্থিত ছিলেন, শ্রীলংকা বৈদেশিক কর্মসংস্থান (এসএলবিএফই) ব্যুরোর ডেপুটি জেনারেল ম্যানেজার মারঙ্গা রান্ডেনিয়া ও শ্রীলংকার রাষ্ট্রদূত আজমী থাসিমওসহ সৌদির কয়েকজন কর্মকর্তা। আরব নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর