,

নাটোরের নিখোঁজ ধর্মযাজক সিলেটে উদ্ধার

news-image

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর নাটোরের ধর্মযাজক ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে সিলেটে এক বাস কাউন্টার থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেলী ফেরদৌস বলেন, “পুলিশ সদর দপ্তরের বিশেষ টিম ও নাটোর জেলা পুলিশ তাকে সাড়ে ৩টার দিকে সিলেট থেকে উদ্ধার করে।”

তবে যাজককে এখন ঢাকায় নাকি নাটোরে – কোথায় নেওয়া হচ্ছে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানান নি তিনি।

সিলেট মহানগর পুলিশের একজন কর্মকর্তা বলেন, শুক্রবার বেলা ২টায় কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্যামলী পরিবহনের কাউন্টারে ওয়াল্টারকে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে পুলিশ শ্যামলী কাউন্টারে এসে সেখান থেকে ওয়াল্টারকে নিয়ে যায়। সেখান থেকে তাকে দক্ষিণ সুরমা থানায় নেওয়া হয়।

ওয়াল্টার কীভাবে সিলেট গেলেন জানতে চাইলে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাই বলেন, “আপনারা যা শুনেছেন আমরাও তাই শুনেছি। এ বিষয়ে কথা বলতে ওপর থেকে নিষেধ আছে। আমরা পরে বিস্তারিত জানাব।”

৪২ বছর বয়সী ওয়াল্টার নাটোরের বনপাড়া পৌরশহরের মিশনপাড়ার সিলভেস্টার রোজারিওর ছেলে।

সোমবার বিকালে তিনি নিখোঁজ হন বলে তার বড় ভাই প্রেমল রোজারিও ওই দিন অভিযোগ করেন।

ওয়াল্টার বড়াইগ্রামের জোনাইল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ও জোনাইল সেন্ট লুইস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সোমবার প্রেমল রোজারিও বলেছিলেন, তার ভাই ওয়াল্টার বনপাড়া শহরের একটি প্রেসে বড়দিন উপলক্ষে বিশেষ সংকলন প্রকাশের কাজ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে জোনাইল ধর্মপল্লীর উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন।

“পরে রাত ৮টার দিকেও তিনি ধর্মপল্লীতে পৌঁছাননি। এরপর হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানা,  জেলা গোয়েন্দা ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়।”

তাদের বাড়িটি আলোচিত জঙ্গি হামলায় নিহত সুনীল গোমেজের বাড়ি থেকে ১০০ গজ দূরে। সম্প্রতি সুনীল হত্যামামলায় ১২ জঙ্গির বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিয়েছে।

সুনীল গোমেজকে গত বছর ৫ জুন খ্রিস্টানপাড়ার নিজ মুদি দোকানে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর জঙ্গিগোষ্ঠী আইএস দায় স্বীকার করে বার্তা দেয়। ওই দিন রাতেই নিহতের মেয়ে স্বপ্না গোমেজ বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর