,

এ মাসেই আরো ১০ জেলায় স্মার্টকার্ড দেয়া হবে : সিইসি

দেশের ২৭ জেলায় উন্নত প্রযুক্তি সম্পন্ন জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাছাড়া এ মাসেই আরো ১০ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম ধাপের ২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, বিজয়ের মাসে আমরা জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছি। এই মাসেই সর্বমোট ৩৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলবে। আগে আমরা বিদেশিদের দিয়ে এ কাজ করাতাম। এখন আমাদের দেশের জনগণের মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে। এতে আমাদের প্রায় ১৭০ কোটি টাকা সঞ্চয় হয়েছে। একইসাথে আমাদের তরুণ প্রজন্মের উন্নত প্রযুক্তির মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও এ কাজের জন্য আমাদের আর বিদেশিদের ওপর নির্ভর করতে হবে না। জাতির দক্ষ তরুণরাই এটা পারবে। বর্তমানে প্রতিদিন তরুণদের হাতে ১ লাখ ৫০ হাজার নতুন কার্ড তৈরি হচ্ছে।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ইতোমধ্যে ১০টি সিটি করপোরেশনে স্মার্টকার্ড বিতরণ কাজ চলমান রয়েছে। বিজয়ের মাস উপলক্ষে ১ ডিসেম্বরেই একযোগে জেলা সদরে স্মার্টকার্ড বিতরণ শুরু করা হয়েছে। নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বিজয়ের মাসে দেশের অর্ধেক এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরুর পর ভাষার মাস ফেব্রুয়ারিতে বাকি সব জেলায়ও কার্ড বিতরণে যাওয়ার পরিকল্পনা রয়েছে। যাতে করে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নাগরিকদের মাঝে স্মার্টকার্ড পৌঁছে দেওয়া সম্ভব হয়। উদ্বোধনের সময় পটুয়াখালী, গোপালগঞ্জ, নেত্রকোণা, বগুড়া, গাইবান্ধা, নোয়াখালী, কক্সবাজার ও পাবনার জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে যোগ দেন। বর্তমানে দেশে ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী বছর একাদশ সংসদ নির্বাচনের আগে মৃতদের বাদ ও নতুনদের যোগ করে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটি ৪৬ লাখে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর