সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থনা ও বিশ্বাসের মাধ্যমে সহযোগিতা করুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্ট ধর্মের বিশেষ সভা ও উপাসনায় যোগ দিয়ে পোপ ফ্রান্সিস আহ্বান জানিয়েছেন, আপনারা প্রার্থনা ও বিশ্বাসের মাধ্যমে সহযোগিতা করুন। বিশ্বাস করে এসেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ।

শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হয় এই আয়োজন। এতে যাযক অভিষেকও রয়েছে। হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। পুরো আয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নেই তিল ধারনের ঠাঁই। উপস্থিত আছেন বিভিন্ন দেশের খ্রিস্টান রাষ্ট্রদূতরাও।

সবার উদ্দেশ্যে পোপ বলেন, অনেকে অনেক দূর থেকে এসেছেন। দুইদিন টানা কষ্ট করেও এসেছেন। বিশ্বাস রেখেছেন। এটিই বড় কথা। এভাবে সামনের দিকে এগিয়ে যান। পর্বতের উপর যিশুর বাণীর মধ্যদিয়ে। নব অভিষিক্ত যাযকদের জন্য অনেক প্রার্থনা করতে হবে। তারা পূর্ণ অভিষেক লাভ করে যাযক হবেন। খ্রিস্ট বিশ্বাস হিসেবে সবার দায়িত্ব সহায়তা দেওয়া।

তিনি প্রশ্ন রেখে বলেন, কীভাবে এই যাযকদের সহায়তা দিতে পারি?

উপায়ও তিনি বলে দেন। বলেন, তোমাদের কাছে আহ্বান, উদারতার মধ্যদিয়ে কীভাবে যাযকদের সহায়তা করতে হয়; সর্বপ্রথম উপায় প্রার্থনা। যাযকদের জন্য প্রার্থনা করতে কখনও কেউ যেন ক্লান্ত না হও। প্রার্থনা ও বিশ্বাসের মাধ্যমে সহযোগিতা করো। সবশেষে সবাইকে অনেক ধন্যবাদ।

এই আয়োজনের পর বিকেল ৩টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন পোপ।

এরপর ক্যাথিড্রাল পরিদর্শন করবেন বিকেল ৪টায়। পরে ৪টা ১৫ মিনিটে রমনায় প্রবীণ যাযক ভবনে পোপের সঙ্গে বাংলাদেশের বিশপদের বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সেখানে তিনি ধর্মীয় বক্তব্য দেবেন, দেবেন নির্দেশনা। ৫টায় রমনার আর্চ বিশপ হাউসের মাঠে সভা রয়েছে।

তিনদিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকায় এসেছেন পোপ। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অভ্যর্থনা জানান পোপ ফ্রান্সিসকে। এ সময় পোপকে গার্ড অব অনার দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা