,

আনিসুল হকের মরদেহ শনিবার সকালে দেশে আনা হবে

news-image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের লাশ শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টা ৪০ মিনিটে বিমানযোগে ঢাকায় আনা হবে।

তার প্রথম জানাজা হবে লন্ডনে। শুক্রবার বাদ জুমা এ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আনিসুল হকের মালিকানাধীন নাগরিক টিভির কর্মকর্তা ডা. আব্দুন নূর তুষার জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (স্থানীয় সময় ৪টা ২৩ মিনিট) লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন আনিসুল হক।

তাঁর পাশে তখন উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী, পুত্র ও কন্যাদ্বয়। দেশে তার জানাজা অনুষ্ঠিত হবে শনিবার বাদ আসর বিকাল ৪টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে।

আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির এক ধর‌নের প্রদাহ) আক্রান্ত হয়ে সেন্ট্রাল লন্ড‌নের ইউস্টনের ইউনিভা‌র‌সি‌টি ক‌লেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

এ বছরের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। সেখানে অসুস্থ হয়ে পড়লে গত ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আশির দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা পান আনিসুল হক। ১৯৯১ সালের নির্বাচনের পূর্বে বিটিভিতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মুখোমুখি একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন তিনি। ২০০৫-০৬ সালে বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হন। ব্যবসায়ী আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর