,

ফের আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলে অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হয়েছেন পেসার আল আমিন হোসেন। আগামী ১৪ দিনের মধ্যে তাকে রিভিউ কমিটির কাছে পরীক্ষা দেয়ার নির্দেশ দিয়েছে আইসিসি।খবর ইএসপিএন ক্রিকইনফোর।

গত ২৮ নভেম্বর খুলনা টাইটানস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার খেলায় তার বোলিং অ্যাকশনের বিষয়টি ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করে বিপিএলের চেয়ারম্যান ও টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, ১৪ দিন পর তার বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে। প্রসঙ্গত, আল আমিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ নতুন নয়।

২০১৪ সালের আগস্ট মাসে ভারতের চেন্নাইয়ে আইসিসি অ্যাক্রিডিটেড সেন্টারে পরীক্ষা দেন। ওই বছরের নভেম্বর মাসে তিনি এ অভিযোগ থেকে মুক্ত হন। এর আগে বিপিএলে কেভন কুপার ও আরাফাত সানি অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হন। বর্তমানে দুই বোলারই বিপিএলে খেলছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর